অসমের চিকিৎসা মহাবিদ্যালয়গুলিতে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবি

এখনই শেয়ার করুন:

পি এন সি,  আজকের বরাক, শিলচর, ২২ অক্টোবর: অসমের সমস্ত চিকিৎসা মহাবিদ্যালয়ে স্থায়ী অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে ই-মেল পাঠিয়েছে উত্তর-পূর্বাঞ্চলভিত্তিক নাগরিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ।

পরিষদের সভাপতি তথা প্রবীণ সাংবাদিক ড. হারাণ দে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো ই-মেলে উল্লেখ করেন যে, রাজ্যের বেশ কয়েকটি চিকিৎসা মহাবিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের স্থায়ী পদ শূন্য রয়েছে। ফলে ওই পদগুলিতে ভারপ্রাপ্ত আধিকারিকরা দায়িত্ব পালন করে আসছেন। এই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে দ্রুত স্থায়ী নিয়োগের ব্যবস্থা করার জন্য তিনি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

স্থায়ী অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের মাধ্যমে চিকিৎসা মহাবিদ্যালয়গুলির প্রশাসনিক ব্যবস্থা আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি রাজ্যের চিকিৎসা পরিষেবার মানও উন্নত হবে বলে পরিষদ আশা প্রকাশ করেছে।

আরও পড়ুন