ডলুতে ২,০১৪ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে গ্রিনফিল্ড বিমানবন্দর, মোদি-হিমন্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিলচরে বিজেপির র‍্যালি জাতীয় প্যারা টেবিল টেনিসে উজ্জ্বল শিলচরের বিপ্রজিত, অসমে বয়ে আনলেন ব্রোঞ্জ পদক আসাম বিশ্ববিদ্যালয়ে উত্তর-পূর্ব ভারতের প্রথম সংবিধান জাদুঘর স্থাপনের ঘোষণা, উদযাপিত সংবিধান দিবস শিলচরে জোনাল সাংস্কৃতিক প্রতিযোগিতা, অংশ নিলেন বরাকের তিন জেলার দুই শতাধিক তরুণ-তরুণী ইন্দিরা গান্ধীর ১০৯তম জন্মবার্ষিকী পালন শিলচর জেলা কংগ্রেসের, সংবর্ধিত পুরসভার জয়ী দুই প্রার্থী কাতিরাইলের মোহনপুরে লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের পঞ্চম চক্ষু পরীক্ষা শিবির সফলভাবে অনুষ্ঠিত

আসাম বিশ্ববিদ্যালয়ে উত্তর-পূর্ব ভারতের প্রথম সংবিধান জাদুঘর স্থাপনের ঘোষণা, উদযাপিত সংবিধান দিবস

এখনই শেয়ার করুন:

আজকের বরাক, শিলচর, ২৬ নভেম্বর: ভারতীয় সংবিধানের গণতান্ত্রিক আদর্শ, ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় আসাম বিশ্ববিদ্যালয়ে সংবিধান দিবস উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল প্রেক্ষাগৃহে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করে শিলচরের সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আসাম বিশ্ববিদ্যালয়ে উত্তর-পূর্ব ভারতের প্রথম ‘সংবিধান জাদুঘর’ (Constitution Museum) স্থাপনের উদ্যোগ গ্রহণের কথা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যর এই ঘোষণা কর্মসূচিকে বিশেষ তাৎপর্য প্রদান করে। সংবিধানের ইতিহাস, প্রণয়ন প্রক্রিয়া এবং এর অন্তর্নিহিত আদর্শগুলি নতুন প্রজন্মের মধ্যে আরও ব্যাপকভাবে প্রচার ও প্রসারের ক্ষেত্রে প্রস্তাবিত এই জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দেবতোষ চক্রবর্তী, অধ্যাপক বিজয় বেহেরা-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত ভারতীয় সংবিধানকে দেশের সর্বোচ্চ আইন হিসেবে অভিহিত করেন। সংবিধানে অন্তর্ভুক্ত মূল্যবোধগুলিকে কেবল আইনি পরিসরের মধ্যে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবন ও কর্মক্ষেত্রেও প্রতিফলিত করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিভাগ-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও আইরংমারার বিবেক হোম সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং বড়জালেঙ্গার বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রা প্রদান করে।

সংবিধানের প্রতি সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক পরম্পরাকে শক্তিশালী করা এবং জাতীয় ঐক্যের চেতনাকে সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচির শেষে উপস্থিত সকলে ভারতীয় সংবিধানের মর্যাদা রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ অটুট রাখা এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের কর্তব্য পালনের সংকল্প গ্রহণ করেন।

উল্লেখ্য, আসাম বিশ্ববিদ্যালয়ে উত্তর-পূর্ব ভারতের প্রথম সংবিধান জাদুঘর স্থাপনের প্রস্তাব বাস্তবায়িত হলে এই অঞ্চলের শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ মানুষের কাছে ভারতীয় সংবিধানের ইতিহাস ও সাংবিধানিক চেতনা সম্পর্কে জ্ঞান অর্জনের এক নতুন সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুন