আজকের বরাক, শিলচর, ৯ অক্টোবর : ‘স্বজাতি’ শীর্ষক দৈনিক সংবাদপত্রের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে আগামী ১১ অক্টোবর নগাঁওয়ে অনুষ্ঠিত হবে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান।

এই গৌরবময় অনুষ্ঠানে সাংবাদিকতার ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক শমীন্দ্র পালকে প্রদান করা হবে সম্মানীয় ‘সংবাদরত্ন’ উপাধি।
সত্যনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতি নিষ্ঠা এবং সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জনসমাজের সামনে তুলে ধরার স্বীকৃতি হিসেবে, উপত্যকার এক সাংবাদিককে এই সম্মান প্রদান নিঃসন্দেহে বরাক উপত্যকার জন্য এক গৌরবের মুহূর্ত। শমীন্দ্র পাল বর্তমানে গুয়াহাটির সেটেলাইট চ্যানেল প্রাগ নিউজ, NE News, দৈনিক স্বজাতি, শিলচরের ঈশান বাংলা সহ একাধিক সংবাদ মাধ্যমের সাথে জড়িত রয়েছেন। এবারে ‘সংবাদরত্ন’ সম্মানে সম্মানিত হতে চলেছেন সাংবাদিক শমীন্দ্র পাল।








