ডলুতে ২,০১৪ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে গ্রিনফিল্ড বিমানবন্দর, মোদি-হিমন্তের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিলচরে বিজেপির র‍্যালি জাতীয় প্যারা টেবিল টেনিসে উজ্জ্বল শিলচরের বিপ্রজিত, অসমে বয়ে আনলেন ব্রোঞ্জ পদক আসাম বিশ্ববিদ্যালয়ে উত্তর-পূর্ব ভারতের প্রথম সংবিধান জাদুঘর স্থাপনের ঘোষণা, উদযাপিত সংবিধান দিবস শিলচরে জোনাল সাংস্কৃতিক প্রতিযোগিতা, অংশ নিলেন বরাকের তিন জেলার দুই শতাধিক তরুণ-তরুণী ইন্দিরা গান্ধীর ১০৯তম জন্মবার্ষিকী পালন শিলচর জেলা কংগ্রেসের, সংবর্ধিত পুরসভার জয়ী দুই প্রার্থী কাতিরাইলের মোহনপুরে লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের পঞ্চম চক্ষু পরীক্ষা শিবির সফলভাবে অনুষ্ঠিত

জাতীয় প্যারা টেবিল টেনিসে উজ্জ্বল শিলচরের বিপ্রজিত, অসমে বয়ে আনলেন ব্রোঞ্জ পদক

এখনই শেয়ার করুন:

আজকের বরাক, শিলচর, ২৬ নভেম্বর : জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় উজ্জ্বল পারফরম্যান্সের মাধ্যমে শিলচর তথা অসমের জন্য গৌরব বয়ে এনেছেন শিলচরের প্রতিভাবান খেলোয়াড় বিপ্রজিত দেব। UTT দ্বিতীয় জাতীয় প্যারা র‍্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অসমের প্রতিনিধিত্ব করে প্যারা ক্লাস-১০ বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি।

প্রতিযোগিতায় বিপ্রজিত শুরু থেকেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স প্রদর্শন করেন। কোয়ার্টার ফাইনালে তিনি মহারাষ্ট্রের খেলোয়াড় সঞ্জয় আয়াচিকে ৩-০ সেটে পরাজিত করে সেমিফাইনালে নিজের স্থান নিশ্চিত করেন। পরবর্তী পর্যায়ে সেমিফাইনালে তেলেঙ্গানার হিতেশ দলওয়ানির মুখোমুখি হন বিপ্রজিত। সেমিফাইনালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁর ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়।

জাতীয় স্তরের এমন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় বিপ্রজিতের এই সাফল্যে শিলচরের ক্রীড়ামহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন ডিএসএ টেবিল টেনিস অ্যাকাডেমি, শিলচরের প্রশিক্ষক পার্থ দেব ও শুভাশিস চক্রবর্তী।

প্রশিক্ষকদ্বয় বিপ্রজিতের এই সাফল্যের প্রশংসা করার পাশাপাশি আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে তিনি আরও বড় সাফল্য অর্জন করবেন। আগামী দিনে জাতীয় স্তরে চ্যাম্পিয়নের খেতাব জয়ের লক্ষ্য নিয়ে তিনি এগিয়ে যাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

বিপ্রজিতের এই পদক জয় শুধু তাঁর ব্যক্তিগত সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অসমের প্যারা ক্রীড়াক্ষেত্রেও এক উৎসাহব্যঞ্জক বার্তা বহন করছে।

আরও পড়ুন