গুয়াহাটির হোটেল বিলাস ইনে ভয়াবহ গুলিচালনা, দুই মহিলা সহ নিহত ৫ শ্রীভূমিতে বিহু দলের উপর হামলার নিন্দা বিশ্ব হিন্দু পরিষদের, বজরং দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ শ্রীভূমিতে বিহু দলের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাজ্যে ফের ‘লাভ জিহাদ’-এর ঘটনা, হিন্দু পরিচয় দিয়ে তরুণীকে প্রতারণার অভিযোগ, কাটিগড়া থেকে গ্রেফতার সুরমানুল হক উজানডিহি পুরান ছাহেব বাড়িতে ১২৭তম ইসালে সাওয়াব মাহফিলের প্রস্তুতি শুরু, অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ পরামর্শ সভা শিলচর সদরঘাটে আধুনিক প্রতিমা বিসর্জন ব্যবস্থা চালুর দাবি, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

শ্রীভূমিতে বিহু দলের উপর হামলার নিন্দা বিশ্ব হিন্দু পরিষদের, বজরং দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

এখনই শেয়ার করুন:

নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শাস্তি ও বরাক-ব্রহ্মপুত্রের সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার দাবি সংগঠনের

আজকের বরাক, শ্রীভূমি, ২৬ অক্টোবর : শ্রীভূমি জেলায় দশমীর তৃতীয় দিনে একটি বিহু দলের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), দক্ষিণ-পূর্ব প্রান্ত। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে বজরং দলের নাম জড়িয়ে অভিযোগ ও অপপ্রচার চালানোর বিরুদ্ধেও সরব হয়েছে সংগঠনটি। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের পাশাপাশি দোষীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সোমবার সংগঠনের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, সাংস্কৃতিক দলের উপর হামলার মতো ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ঘটনার সঙ্গে যারা প্রকৃত পক্ষে জড়িত, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে যথাযথ প্রমাণ ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনকে দায়ী করা কিংবা ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টাও অনভিপ্রেত।

বিবৃতিতে বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, ভাষা, সংস্কৃতি ও আঞ্চলিক বৈচিত্র্য সমাজের শক্তি; এগুলিকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়। অসমের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম অংশ বিহু। ফলে বিহু দলের উপর সংঘটিত হামলার ঘটনাকে সংগঠনটি নিন্দনীয় বলে অভিহিত করেছে। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে বজরং দলের নাম জড়ানোর মাধ্যমে সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে তার প্রতিবাদ জানানো হয়েছে।

প্রশাসনের কাছে সংগঠনের দাবি, ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি, নিরপরাধ ব্যক্তি বা সংগঠন যাতে উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারের শিকার না হয়, সেদিকেও নজর দিতে হবে। এই বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো ঘটনা সম্পর্কে অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণ সহ প্রশাসনের কাছে তুলে ধরা উচিত। যাচাই না করা তথ্য বা গুজবের ভিত্তিতে প্রচার চালিয়ে সামাজিক বিভেদ ও উত্তেজনা বাড়ানো থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের মতে, বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার দীর্ঘদিনের সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সৌভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখা সকলের সম্মিলিত দায়িত্ব। শান্তি ও সম্প্রীতি রক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায় সংগত অবস্থান গ্রহণের উপরও গুরুত্ব আরোপ করেছে সংগঠনটি। বিবৃতির শেষে বিহু দলের উপর হামলার ঘটনার পুনরায় নিন্দা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে সত্য উদ্ঘাটন, প্রকৃত দোষীদের শাস্তি এবং বরাক-ব্রহ্মপুত্রের পারস্পরিক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ-পূর্ব প্রান্তের অধ্যক্ষ শান্তনু নায়েক ও মন্ত্রী গোপীব্রত গোস্বামীর নির্দেশে প্রচার ও প্রসার প্রমুখ সুজয় শ্যাম এক প্রেসবার্তায় এখবর জানিয়েছেন।

আরও পড়ুন