গুয়াহাটির হোটেল বিলাস ইনে ভয়াবহ গুলিচালনা, দুই মহিলা সহ নিহত ৫ শ্রীভূমিতে বিহু দলের উপর হামলার নিন্দা বিশ্ব হিন্দু পরিষদের, বজরং দলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ শ্রীভূমিতে বিহু দলের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাজ্যে ফের ‘লাভ জিহাদ’-এর ঘটনা, হিন্দু পরিচয় দিয়ে তরুণীকে প্রতারণার অভিযোগ, কাটিগড়া থেকে গ্রেফতার সুরমানুল হক উজানডিহি পুরান ছাহেব বাড়িতে ১২৭তম ইসালে সাওয়াব মাহফিলের প্রস্তুতি শুরু, অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ পরামর্শ সভা শিলচর সদরঘাটে আধুনিক প্রতিমা বিসর্জন ব্যবস্থা চালুর দাবি, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

গুয়াহাটির হোটেল বিলাস ইনে ভয়াবহ গুলিচালনা, দুই মহিলা সহ নিহত ৫

এখনই শেয়ার করুন:

আজকের বরাক, গুয়াহাটি, ২৭ অক্টোবর : অসমের রাজধানী গুয়াহাটির লাচিত নগরের বরা সার্ভিস এলাকায় অবস্থিত হোটেল বিলাস ইনে ভয়াবহ গুলিচালনার ঘটনায় এখনও পর্যন্ত দুই মহিলাসহ পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন গুয়াহাটি মহানগর পুলিশের কমিশনার ড. পার্থ সারথি মহন্ত। নিহতদের মধ্যে নারায়ণ দাস নামে এক ব্যক্তির গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে। অন্যদিকে, সত্যেন্দ্র পাঠক নামে আরও এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

কী কারণে এই গুলিচালনার ঘটনা ঘটল এবং কারা এর সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন