হাইলাকান্দিতে গরু চুরির সন্দেহে এক ব্যক্তিকে গণপ্রহার, মোরাল পুলিশিংয়ের অভিযোগে গ্রেপ্তার ৪ মোহনপুরে মদের দোকান সরানোর দাবিতে মহিলাদের বিক্ষোভ, স্মারকলিপি সার্কল অফিসারকে বরাকের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে জোর, শিলচর মেডিক্যাল কলেজের ৫০০ শয্যার নতুন হাসপাতালের কাজ পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর ডিআরইউসিসি-তে ফের মনোনীত শুভ্রজ্যোতি সরকার, রেলযাত্রীদের সমস্যা সমাধানে অগ্রাধিকারের আশ্বাস বাল্য বিবাহবিরোধী অভিযানে অসমে ১৬২ জন গ্রেফতার, কাছাড়ে ২৭ ও হাইলাকান্দিতে ১৪ হাইলাকান্দি সিভিল হাসপাতালে বাড়ছে চিকিৎসক-নার্স, এবছরই চালুর লক্ষ্যে মাতৃ ও শিশু পরিচর্যা ইউনিট

হাইলাকান্দিতে গরু চুরির সন্দেহে এক ব্যক্তিকে গণপ্রহার, মোরাল পুলিশিংয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

এখনই শেয়ার করুন:

আজকের বরাক, হাইলাকান্দি, ২৯ অক্টোবর : গরু চুরির সন্দেহে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত ধলাইবাগান এলাকায়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তি। মোরাল পুলিশিংয়ের অভিযোগে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গরু চুরির সন্দেহে স্থানীয় কয়েকজন ওই ব্যক্তির উপর চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাইলাকান্দির এস কে রায় অসামরিক হাসপাতালে ভর্তি করে। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার তদন্তে নেমে মারধরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে হাইলাকান্দি পুলিশ। তবে ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন