১২ বছরে সম্মিলিত লোকমঞ্চ, ২৫ ও ২৬ ডিসেম্বর ধামাইল প্রতিযোগিতা

এখনই শেয়ার করুন:

 

আজকের বরাক, শিলচর, ২৭ অক্টোবর : বরাক উপত্যকার লোকসংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে ১২ বছরের পথচলা পূর্ণ করল সম্মিলিত লোকমঞ্চ। এই ধারাবাহিকতা বজায় রেখে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর শিলচরে সমবেত ধামাইল নৃত্য প্রতিযোগিতা ও একক ধামাইল কন্যা প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে সংস্থাটি।

অঞ্চলের নিজস্ব কৃষ্টি ও লোকসঙ্গীতের প্রচার-প্রসারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সম্মিলিত লোকমঞ্চ। প্রতি বছর ধামাইল প্রতিযোগিতার পাশাপাশি স্থানীয় ও নবীন শিল্পীদের প্রতিভা তুলে ধরতে মাসিক ‘লোককণ্ঠ’ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিগত বছরগুলিতে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে বহু দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

ধামাইলকে বৃহত্তর পরিসরে তুলে ধরার ক্ষেত্রেও উদ্যোগী সংস্থাটি। গত বছর বাংলাদেশ থেকে দুটি দল এসে প্রদর্শনী ধামাইল পরিবেশন করেছিল। পাশাপাশি, গত তিন বছর ধরে ২৬ মে ‘ধামাইল দিবস’ পালন করা হচ্ছে। ধামাইল নৃত্যকে আন্তর্জাতিক স্তরে পরিচিতি দিতে আসাম সরকারের কাছেও স্মারকলিপি জমা দিয়েছে সংগঠনটি।

সংস্থার সভাপতি ডাঃ অপ্রতিম নাগ, সহ-সভাপতি কৃষ্ণেন্দু নাথ, গৌরীশঙ্কর নাথ ও সুপ্রদীপ দত্ত রায়, কার্যকরী সভাপতি গৌতম সিনহা, সাংস্কৃতিক সম্পাদক কানাই লাল দাস, সম্পাদক ভাস্কর দাস, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ চক্রবর্তী, ঝিমলি নাথ  এবং সদস্য পরিতোষ চক্রবর্তী ও শান্তি কুমার ভট্টাচার্য-সহ অন্যান্যরা এদিন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন